1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক। আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বাঘাইছড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও শিক্ষক কাউন্সিল উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষক কাউন্সিল উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় তুলাবান উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে রুপালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ব্রক্ষা কুমার চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাননীয় সদস্য বাবু দেব প্রসাদ দেওয়ান।

‎উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের (অবসরপ্রাপ্ত) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, কাচালং সরকারি ডিগ্রি কলেজের (অবসরপ্রাপ্ত) প্রভাষক মিসেস গৌরিকা চাকামা,কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন।

‎তুলাবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু কালাধন চাকমা এবং বটতলী নিম্মমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক “বাবু জ্ঞান রঞ্জন চাকমা”,অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাবু পুলিন বিহারী চাকমা, ভদ্রসেন চাকমা ও জ্ঞানময় চাকমা।

‎সভায় বক্তারা শিক্ষকদের অবদান, দায়িত্ববোধ এবং শিক্ষাক্ষেত্রে তাদের দীর্ঘ দিনের নিষ্ঠাবান সেবার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, একজন শিক্ষক কেবল পাঠদান করেন না—বরং সমাজ গঠনের অন্যতম স্থপতি হিসেবে নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা প্রদান করেন। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা জানাতে পেরে আয়োজকরা গর্ব ও আনন্দ অনুভব করছেন বলেও অতিথিরা উল্লেখ করেন।

‎বক্তারা আরও বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে শিক্ষক-কর্মচারীদের অভিজ্ঞতা অমূল্য সম্পদ। নতুন প্রজন্মের শিক্ষকদের উচিত সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার মান আরও উন্নত করা এবং একটি সমৃদ্ধ জ্ঞানসমৃদ্ধ সমাজ গড়ে তোলা।

‎দিনব্যাপী এই মতবিনিময় ও আলোচনা সভায় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

‎আলোচনা সভার শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা ক্রেস্ট হাতে তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শিক্ষক কাউন্সিল নিবার্চন অনুষ্ঠিত হয় কন্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হয় সরোয়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ জ্যোতি চাকমা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তুলাবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট