1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত

বায়েজিদ থানা পুলিশের অভিযানে চার মানব পাচারকারী আটক।

  • সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৫ পঠিত

মোহাম্মদ জুবাইরঃ

বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে মানব পাচারকারী চক্রের ০৪ জন সদস্য গ্রেফতার।
গত ১০/০৯/২০২২ইং তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকা হইতে ১১/০৯/২০২২ইং তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকা পর্যন্ত ।সিএমপি, বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব মীরপাড়া, ফয়েজ বেকারীর বাড়ীর সামনে মোহাম্মদ আলীর বাড়ী, ৪র্থ তলা, ০১নং রুম। অত্র মামলার বাদী রোজিনা খাতুন (২০) এর ছোট বোন খাইরুননেছা (১৭) ও বাদীর আত্মীয় শিউলী আক্তার (১৬) অত্র বায়েজিদ বোস্তামী থানাধীন স্টারশীপ ফ্যাক্টরীতে চাকুরী করে। বাদীর ছোট বোন খাইরুননেছা (১৭) ও বাদীর আত্মীয় শিউলী আক্তার (১৬) গত ০৯/০৯/২০২২ইং তারিখ চাকুরীতে যাওয়ার সয়ম রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় ফ্যাক্টরীতে যাওয়র সময় অসুস্থ হলে আসামী সুজন কান্তি মজুমদার (৩৫) তাকে রিক্সায় উঠিয়ে দিয়ে বাসায় পৌঁছে দেয়। পরের দিন আসামী সুজন কান্তি মজুমদার (৩৫) ও মোঃ সাইফুল ইসলাম (৩০) বাদীর ছোট বোন সুস্থ হয়েছে কিনা দেখার জন্য বাদীর বাসায় আসে এবং বাদীর ছোট বোন খাইরুননেছা (১৭) ও আত্মীয় শিউলী আক্তার (১৬) এর নাম্বার নিয়ে যায়। আসামী সুজন কান্তি মজুমদার (৩৫) ও মোঃ সাইফুল ইসলাম (৩০) বাদীর বোনের নাম্বারে ফোন করে জনায় তাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু বাদীর ছোট বোন খাইরুননেছা (১৭) ও বাদীর আত্মীয় শিউলী আক্তার (১৬) এতে রাজি হয় নাই। আসামী মোঃ রফিকুল বাদীর ছোট বোন খাইরুননেছা (১৭) এর নাম্বারে কল করে কৌশলে বাদীর ছোট বোন খাইরুননেছা (১৭) ও বাদীর আত্মীয় শিউলী আক্তার (১৬) দ্বয়কে বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব মীরপাড়া, ফয়েজ বেকারীর বাড়ীর সামনে মোহাম্মদ আলীর বাড়ী, ৪র্থ তলা, ০১নং রুমে নিয়ে গিয়ে আটকে রাখে আসামী ১। মোঃ ইউনুছ (২৬), ২। সুজন কান্তি মজুমদার (৩৫), ৩। মোঃ রফিকুল (২৮) ৪। মোঃ সাইফুল (৩০) গণ খদ্দের সংগ্রহ করে বাদীর ছোট বোন খাইরুননেছা (১৭) ও আত্মীয় শিউলী আক্তার (১৬) দ্বয়কে দিয়ে পতিতা বৃত্তির কাজ করতে বাধ্য করে। বাদীর উক্ত অভিযোগের প্রেক্ষিতে অত্র বায়েজিদ থানার এসআই/ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ ১১/০৯/২০২২ তারিখ ৩.০০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব মীরপাড়া, ফয়েজ বেকারীর বাড়ীর সামনে মোহাম্মদ আলীর বাড়ী, ৪র্থ তলা, ০১নং রুম হতে আসামীদেরকে আটক করে তাহাদের হেফাজতে ভিকটিম খাইরুননেছা (১৭) ও বাদীর আত্মীয় শিউলী আক্তার (১৬) কে উদ্ধার করে।আটককৃত আসামীর বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-২০, তারিখ-১১/০৯/২০২২ইং, ধারা- মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/১১/১২ রুজু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট