1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়র ডা. শাহাদাতের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পেকুয়ায় ধানের শীষের সমর্থনে এম এ কাইয়ুম ইশতিয়াকের মিছিলে গনজোঁয়ার চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পোল্যান্ডের ক্রাকোতে উদ্বোধন করা হলো বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’ থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে বায়েজিদে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন,অভিযুক্ত নারী গ্রেপ্তার ২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের আশা চন্দ্রঘোনায় মাদরাসা পরিদর্শন ও মনিটরিং এ আনজুমান এডুকেশন বোর্ড সীতাকুণ্ডে মাজার জিয়ারতে প্রচারণা শুরু

বাস্তুহারা ছিন্নমূল বস্তিবাসীদের স্থায়ী আবাসনের নিয়ে কাজ করবে আসক ফাউন্ডেশন- খন্দকার সাইফুল ইসলাম সজল।

  • সময় শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩৮৪ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম হাটহাজারীতে বাস্তহারা ছিন্নমুল বস্তিবাসীদের নিয়ে স্থায়ী আবাসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন মানবাধিকার সংগঠন-আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল।
গতকাল ১৯ মে ২০২২ইং বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হাটহাজারী চৌধুরী হাট সংলগ্ন ছিন্নমুল বস্তি পরিদর্শন শেষে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যলয়ে বিকাল ৫টায় আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ও বাংলাদেশ বাস্তহারা লীগের যৌন উদ্যোগে এক সভা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মোঃ শাহাবউদ্দিন সভাপতিত্বে রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন,ফেডারেল অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানিজেশন এর মহাসচিব শামসুল ইসলাম,বাংলাদেশ বাস্তুহারা লীগের সভাপতি জানে আলম, ফেডারেল অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানিজেশন, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি শিব্বির আহমদ ওসমান, আনোয়ারা প্রেসক্লাবের আবদু নুর চৌধুরী, প্রকৌশলী কিবরিয়া,কেন্দ্রীয় পরিচালক তথ্য অনুসন্ধান জামাল চৌধুরি বিপ্লব, সহ-সভাপতি নাসির মজুমদার, যুগ্ন সম্পাদক সাংবাদিক ইসমাইল ইমন, আসক চট্টগ্রাম মহানগর সভাপতি এয়ার মোহাম্মদ খোকন,আসক চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন নীরব, আসক চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন মোল্লা, সাংবাদিক রানা প্রমুখ। আসক ফাউন্ডেশনের অতিঃ নির্বাহী খন্দকার সাইফুল ইসলাম সজল বলেন, এখানে যারা বাস করেন তাদের কেউ গৃহপরিচারিকার কাজ করেন, কেউ রিকশা চালান, কেউ বুট পালিশ করেন। একেবারেই বাস্তুহারা ছিন্নমূল মানুষগুলো বস্তিতে বসবাস করেন। আজকে স্বাধীনতার ৫০ বছর হয়ে গেল, দুর্ভাগ্য আমরা প্রতিটি মানুষের জন্য অন্ন-বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে পারিনি। তিনি আরো বলেন, আমার কথা হলো- সরকারের প্রায়োরিটি হওয়া উচিত এদের স্থায়ীবাসস্থানের ব্যবস্থা করা। ছিন্নমূল মানুষগুলোর জন্য কেউ কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না। কঠিন কাজ তো না। বাংলাদেশে সরকারের যে জমি, সেই জমিগুলোইতো বরাদ্দ করা যায়। তাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা যায়। সরকারের সাথে আলোচনা করে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ও বাংলাদেশ বাস্তহারা লীগের যৌথ উদ্যোগে বস্তিবাসীদের স্থায়ী আবাসনের ব্যবস্থা নেওয়া জন্য কাজ করে যাবে আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট