1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক। আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বোয়ালখালীতে চোলাই মদ, গাঁজা ও নগদ অর্থসহ চারজন গ্রেপ্তার

  • সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩২৬ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে চোলাই মদ, গাঁজা এবং বিপুল পরিমাণ নগদ অর্থসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে সেনাবাহিনীর বোয়ালখালী সেনাক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—পৌরসভার পূর্ব গোমদণ্ডী এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে মো. শাহজাহান (৩৮), মৃত আবুল কাশেমের ছেলে শেখ আহমদ (৫১), মৃত নুরুল ইসলামের ছেলে এরশাদ (৩২), এবং মৃত নুরুল হকের ছেলে খোরশেদ আলম (৪২)।

তাদের কাছ থেকে ৫ লিটার চোলাই মদ, ৭৫ গ্রাম গাঁজা ও নগদ ৪৬ হাজার ৯০৭ টাকা উদ্ধার করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, “সেনা সদস্যরা অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে আটক করেন। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট