1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়র ডা. শাহাদাতের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পেকুয়ায় ধানের শীষের সমর্থনে এম এ কাইয়ুম ইশতিয়াকের মিছিলে গনজোঁয়ার চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পোল্যান্ডের ক্রাকোতে উদ্বোধন করা হলো বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’ থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে বায়েজিদে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন,অভিযুক্ত নারী গ্রেপ্তার ২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের আশা চন্দ্রঘোনায় মাদরাসা পরিদর্শন ও মনিটরিং এ আনজুমান এডুকেশন বোর্ড সীতাকুণ্ডে মাজার জিয়ারতে প্রচারণা শুরু

মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

  • সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৪৫২ পঠিত

নগরীর অন্যতম দ্বীনি শিক্ষা মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ মাদরাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সামসুল আলম’র সভাপতিত্বে ও মাওলানা এ এম জহিরুল হকের সঞ্চালনায় ২১ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নোমান আল মাহমুদ।
মুখ্য আলোচকের বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিন আনোয়ারী । বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব মোহাম্মদ আমিনুল ইসলাম, এম নজরুল ইসলাম, আলহাজ্ব আনিস আহমদ, উপাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ কোরবান আলী, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ ওসমান গনি, মাওলানা মোহাম্মদ শরাফত হোসাইন, মাস্টার নুরুল হোসাইন, মাস্টার সৈয়দ আলম, মাওলানা আবুল কাসেম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মানব ইতিহাসে শ্রেষ্ঠ এবং স্মরণীয় দিন। নবীকুল শিরোমণির পৃথিবীতে আগমন উপলক্ষে মুসলিম উম্মাহর জন্য সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ আনন্দ-উৎসব। মানবতার মুক্তিদূতের পুণ্যময় স্মৃতিবিজড়িত এ দিবস শুধু মুসলিম নয়; বরং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট