1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত

মহেশখালীর  কালারমারছড়ায় জমি সংক্রান্ত বিরোধে এক পশু চিকিৎসক খুন

  • সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭৭ পঠিত
সরওয়ার কামাল মহেশখালীঃ
মহেশখালী উপজেলার কালারমারছাড়া ইউনিয়নের ডেইল্যাঘোনা সীমান্তে  জমি সংক্রান্ত  জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুর শুক্কুর (৬৫) নামের এক গ্রাম্য পশু চিকিৎসক নিহত হয়েছে। ২রা সেপ্টেম্বর বিকাল ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পশু চিকিৎসক আব্দু শুক্কুর হোয়ানক ইউনিয়নের ছনখোলাপাড়া গ্রামের বদিউর রহমানের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জমি ক্রয় সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে কালারমারছড়া মিজ্জির পাড়া গ্রামের জয়নাল ডাকাত ও জাফর আলমের নেতৃত্বে হামলা চালালে আব্দু  শুক্কুর গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি প্রণব কুমার চৌধুরী । নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে মহেশখালী থানার ওসি প্রণব কুমার চৌধুরী জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট