1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মহররম-আশুরার ফযিলত এবং আহলে বাইতের মর্যাদা ও তাঁদের প্রতি ভালোবাসা” – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী চট্টগ্রামে জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত মানুষের কল্যাণে নীরব সেবার আলোকবর্তিকা: পটিয়ার হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশন। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনীতিতে জাতীয় ঐক্যের আহ্বান বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন ” মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) একজন বিনয়ী ও নম্র মানুষ ছিলেন “ ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে ডাকাতের কবলে ১১ জেলে, কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার

  • সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

মহেশখালীর গভীর সমুদ্র এলাকায় ডাকাতের কবলে পড়া ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৫ ডিসেম্বর) সোনাদিয়া চ্যানেল সংলগ্ন এলাকায় এফবি মায়ের দোয়া-৩ নামের একটি ফিশিং বোট ডাকাতদলের হামলার শিকার হলে জেলেদের জিম্মি করে রাখে ডাকাতরা। তারা বোটে থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম লুট করে নেয়।

রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী আরেক ফিশিং বোট এফবি তাসমীম পরদিন সকাল ৮টায় কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে ফোন করে সাহায্যের আবেদন করলে মহেশখালী স্টেশন থেকে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়।

উদ্ধার অভিযান চালিয়ে জিম্মি হওয়া ১১ জেলেকে জীবিত পাওয়া গেলেও কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে ফিশিং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা। তিনি আরও বলেন, সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট