1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম “খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক পাহাড়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি – সৈয়দ মিয়া হাসান শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয় : আবদুল মামুন ফারুকী কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান

মানবতার ফেরীওয়ালা লায়ন নবাব হোসেন মুন্নার ফটোসেশন বিহীন নিম্ন ও মধ্যবিত্তদের মাঝে নগদ অর্থ উপহার।

  • সময় শনিবার, ৮ মে, ২০২১
  • ৫২৯ পঠিত

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা সংক্রমণ কালীন মানবিক কর্মসূচির অংশ হিসাবে,বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি সদস্য, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সংগঠক, সামাজিক সংগঠক, মানবাধিকার কর্মী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ক্ষুদ্র স্বপ্ন ফাউন্ডেশন চেয়ারম্যান লায়ন নবাব হোসেন মুন্নার ব্যাক্তিগত অর্থায়নে ১০০ এতিম মাদ্রাসার ছাত্র,অসহায় দুস্থ ও মধ্যবত্তী ১০০ পরিবারের মাঝে গতকাল ৬ মে রাতে নগদ আর্থিক উপহার বিতরণ করা হয়। এক বিবৃতিতে তিনি বলেন মানুষকে সহযোগিতা করা একটি মানবিক দায়িত্ব। মানুষ মানুষের জন্যই। এই করোনার কঠিন ক্রান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে ১০০ পরিবারকে সম্পুর্ণ নিরবে কোন রকম অনুষ্ঠান বা ফটোসেশন বা লোক জড়ো হওয়া ছাড়াই বিকাশ ও নগদ অর্থ উপহার দিয়েছি। তিনি আরো বলেন আসুন আমরা ফটোসেশন বা প্রচার নির্ভরশীল কাজ থেকে বের হয়ে সত্যিকার জনকল্যাণমুখী বিশেষ করে করোনা প্রতিরোধে শারীরিক দুরত্ব বজায় থাকে এই রকম মানবিক কর্মসুচী নিরবে নিবৃত্তে পালন করি। যাতে করে মানুষের সত্যিকার উপকার হয়। ক্ষণিকের উপকারভোগীদের ছবি তুলে কিংবা প্রচার করে কোন রকম অসম্মান না করি। আর আমি ব্যক্তিগত ভাবে হযরত উমর ফারুক (রহঃ) এর রাত্রীকালীন নিরবে নিবৃত্তে সেবাকে মনে মনে খুব লালন ও পালন করার চেষ্ঠা করে থাকি। তিনি সকল সামর্থ্যবানকে সাধ্যানুযায়ী মানুষের পাশে সহযোগিতার আহবান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট