1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত

রাউজানে মাদকদ্রব্যের অপব‍্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নের কর্মশালা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৬০ পঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম উত্তর জেলার রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সার্বিক সহযোগিতায়
মাদকদ্রব্যের অপব‍্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নের কর্মশালা ২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মুকুল চাকমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অতীশদর্শী চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেওয়াজ মোরশেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ-ই-জাহান, রাউজান থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কাইসার, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বকোণের রাউজান প্রতিনিধি মোহাম্মদ জাহেদুল আলম, দৈনিক পূর্বদেশের রাউজান প্রতিনিধি তৈয়ব চৌধুরী সহ রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ বলেন শুধুমাত্র অভিযান চালিয়ে নয়, সামাজিকভাবে এই মাদককে বয়কট করতে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত মাদকের বিরুদ্ধে ছাত্রদের সচেতন করার পাশাপাশি এর অপকার ও ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে, সেই সাথে ধর্মীয়ভাবে সাপ্তাহিক জুমার নামাজে মসজিদেও এই বিষয়ে সকলকে সচেতন করার আহবান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট