1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় পুরস্কার প্রাপ্ত কৃষক সোহাফ উদ্দিন আর নেই পটিয়ায় বসতঘরে স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪ হাজার টাকা চুরির অভিযোগ পটিয়ায় গৃহবধূর মৃত্যুতে শাশুড়ি কারাগারে, দাফন সম্পন্ন চট্টল তত্ত্ববিদ ও ইতিহাসবিদ লেখক ও গবেষক মরহুম আব্দুল হক চৌধুরীর ৩২তম মৃত্যু বার্ষিকী বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা আজ, বিহারে বিহারে নানা আয়োজন পটিয়ায় আবদুছ ছালাম  সওদাগরের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ভারতে সংবর্ধিত পটিয়ার মেয়ে বৃষ্টি দে মাধবপুরে লাখো শ্রোতার সমাগম, হাইলাকান্দিতে পেলেন বিশেষ সম্মাননা ফটিকছড়ির প্রথম স্টেডিয়াম বা ক্রীড়া কমপ্লেক্স ভূজপুরে হবে: সরোয়ার আলমগীর এমপি প্রবারণায় আত্মশুদ্ধির শিক্ষা ও কঠিন চীবরের দানমহিমা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ইসলামের সোনালী ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কানাডা ও আমেরিকায় ইসলামি স্কলার প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার

রাউজান হবে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্যা উদাহরণ : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

  • সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪১৬ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য রাউজান এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। হিন্দু- মুসলিম -বৌদ্ধ সহ প্রায় সম্প্রদায়ের মানুষের মাঝে ভ্রাতৃত্বের যে বন্ধন রয়েছে ঈদ কিংবা পূজা-পার্বনে আনন্দ ভাগাভাগিতে তার‌ যথেষ্ট প্রমান মিলে। বিগত ১৭ বছর মানুষের মাঝে ধর্মীয় আমেজ বলতে কিছুই ছিল না। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে পতিত সরকার শুধুমাত্র ফায়দা লুটেছে। এইসব ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে, তারা যেন সমাজে আর মাথাছাড়া দিতে না পারে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী সম্প্রাদায়ের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পাঠানো এক বার্তায় তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। আমরা সকলে একসাথে এই উৎসবের আনন্দ ভাগ করে নিতে চাই। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এই দেশে প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে তাদের নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করে আসছে। এটাই আমাদের ঐতিহ্য। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

গিয়াস কাদের বলেন, বিএনপি সবসময় সনাতনীদের পাশে আছে। এটা কাজে প্রমাণ হয়েছে। যদিও এই মুহুর্তে আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থান করছি। আমার নির্দেশে আমার জৈষ্ট সন্তান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক সমীর কাদের চৌধুরী রাউজান উপজেলা -পৌরসভা বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

তিনি বলেন, পূজা চলাকালীন সময়ে যাতে নিরপত্তায় কোন বিঘ্নিত না ঘটে উপজেলা প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা যাতে ভূমিকা পালন করে।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, সন্ত্রাস-মাদক – ও অবক্ষয় মুক্ত পরিচ্ছন্ন একটি রাউজান বিনির্মাণ আমার স্বপ্ন। আসুন আমরা সকলেই মিলে স্বপ্নের নিরাপদ রাউজান টি বাস্তবায়ন করি।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট