1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় খাল থেকে উদ্ধার হওয়া নারী মৃতদেহের পরিচয় মিলল চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩৩ চট্টগ্রাম ডি‌সি হি‌লে। হাটহাজারীতে শিশুকন্যাকে নিজ হাতে আছাড় মেরে হত্যা করল পাষণ্ড পিতা শান্তিপূর্ণ পরিবেশে বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু চন্দনাইশে বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে এপেক্স বাংলাদেশের বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন। ডিবির টানা অভিযানে কাঁপছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মাদকসহ গ্রেফতার একাধিক পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা

স্বচ্ছল বিত্তবান মানুষের উচিত দরিদ্র অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো – আ জ ম নাছির উদ্দীন।

  • সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৮৮ পঠিত

পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা দুর্যোগে দেশে দরিদ্রের সংখ্যা বেড়ে গেছে। এমন অবস্থায় দেশের স্বচ্ছল বিত্তবান মানুষের উচিত দরিদ্র অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। সরকার দরিদ্র অসহায়দের জন্য নানামুখী সহায়তা প্রকল্প বাস্তায়ন করে চলেছেন। আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে সরকারের সহায়ক শক্তি হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।
গত ২০ এপ্রিল নবাব সিরাজদৌল্লাস্থ আজিম শরীফের বাসভবনে মরহুম আজিম শরীফ এর ১৮তম মৃত্যু বার্ষিকি এবং মাহে রমজান উপলক্ষে আজিম শরীফ-রওশন আরা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী ও ঢেউটিন বিতরণ , চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, নবীন মেলা, কিডনি ফাউন্ডেশন এবং ডাইবেটিক হাসপাতালের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয় । এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজিম শরীফ-রওশন আরা ফাউন্ডেশনের সভাপতি মোছাদ্দেক শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ। সৈয়্যদ মোরশেদ হোসেন এর সঞ্চালনায় অন্যান্য বক্তব্য রাখেন আজিম শরীফ-রওশন আরা ফাউন্ডেশনের পরিচালক ডা.পারভেজ ইকবাল শরীফ, এড. ওয়াসিম শরীফ,এড.সাজ্জাদ শরীফ রাসেল,রাফিজ শরীফ,এড মুহিবউল্লাহ, সুধীর কুমার নাথ, সাইফুল আলম বাপ্পী, ইমরান হোসেন জুয়েল প্রমুখ ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট