1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম নাগরিক ফোরামের সভায় বক্তারা “চট্টগ্রাম জলাবদ্ধার স্থায়ী নিরসনের লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক” জলাবদ্ধতা ও চট্টগ্রাম: নগর পরিকল্পনার সীমাবদ্ধতা এবং উত্তরণের পথরেখা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ, মামলার পরও গ্রেপ্তার নেই, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী গুমান মর্দ্দনের কৃতি সন্তান এডভোকেট আবু মোহাম্মদ ইয়াহইয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে এস এস সি ৯৪ দিবস পালন বাবার মৃত্যুর পর ১৪ বছর বয়সেই সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেছে মিনহাজ। চট্টগ্রামের নতুন এসপি হলেন ডিএমপির আলোচিত ডিসি মাসুদ হাজারো মানুষের আনাগোনা, তবু নেই পাবলিক টয়লেট

স্বামী তার স্ত্রীকে গণধর্ষণ করালো টাকার জন্য!

  • সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৭৪৭ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলায় এক গৃহবধূ (২১) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা পাহাড় এলাকার একটি রিসোর্টে ঘটনাটি ঘটে।

আর এ সময় গৃহবধূর স্বামী রুবেল ধর্ষণে সহায়তা করে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে স্বামী রুবেলসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত গৃহবধূর স্বামী রুবেল ও তার বন্ধু সাগরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুইজন লামা পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা। ধর্ষণের শিকার গৃহবধূ রুবেলের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের নাইটগার্ড রুবেল (২৬) তার স্ত্রীকে নিয়ে গত শনিবার রিসোর্টে যায়। সে রিসোর্ট থেকে গত মঙ্গলবার তাকে অন্য আরেক রিসোর্টে নিয়ে স্বামী রুবেলের সহায়তায় ৫ বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। এতে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূর স্বামী রুবেল ও তার বন্ধু সাগরকে গ্রেপ্তার করে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে ৫ দিনের রিমান্ড চায়। দীর্ঘ শুনানির পর আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।

গণধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, এর আগে ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে স্বামীসহ ৭ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরকেও গ্রেপ্তারের অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট