1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীদাম চন্দ্রের স্মরণসভায় বক্তারা- “শিক্ষক শ্রীদাম চন্দ্র নাথ সমাজের অনুকরণীয় আদর্শ” পেকুয়ায় মসজিদের ইমাকে রাজকীয়ভাবে বিদায়ী সম্মাননা দিয়েছেন এলাকাবাসী পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি চসিক মেয়রের আলাউদ্দিন আরাফাত’র চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আমজনতার দলের নমিনেশন পেপার সংগ্রহ ঈদগাঁও প্রেসক্লাবের ২৬ তম বর্ষপূর্তি উদযাপন পানছড়িতে তিন ভারতীয় নাগরিক আটক গোপন চোরাপথে ঢুকে পালানোর চেষ্টা ব্যর্থ যৌথবাহিনীর অভিযানে ধরা চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তার উপর হামলায় দুজন গ্রেফতার সিমেন্ট ক্রসিংয়ে ‘ইউথ ইউনিটি রান”শফিউল আলমকে ঘিরে তরুণদের শক্তির জাগরণ আন্তর্জাতিক মানবাধিকার বাস্থবায়ন প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন চট্টগ্রাম এর আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন সাংবাদিক রফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল

হঠাৎ জ্বরে আক্রান্ত বেগম খালেদা জিয়া

  • সময় শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৬৭৪ পঠিত

হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। করোনামুক্ত হওয়ার দীর্ঘদিন পর হঠাৎ করেই তিনি জ্বরে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আবারও বসছে মেডিকেল বোর্ড।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

মির্জা ফখরুল বলেন, তিনি (খালেদা জিয়া) এখন মোটামুটিভাবে ভালো, প্যারামিটারগুলো ভালো। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে ওনার জ্বর দেখা দিয়েছে। যেটা চিকিৎসকরা ইনভেস্টিগেট করছেন, চিকিৎসা দিচ্ছেন।

‘হঠাৎ করে তার এই জ্বর এসেছে। এটা চিকৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করবেন। আজ ওনার মেডিকেল বোর্ড বসবে। তারপর জানা যাবে। রাত থেকে জ্বর সারানোর জন্য চিকিৎসা শুরু হয়েছে। ’

গত ২৭ এপ্রিল খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৬ দিন পর তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে জরুরিভাবে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেদিন থেকে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।

গত ১০ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা’য় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। প্রায় এক মাস পর ৯ মে করোনামুক্ত হন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট