1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনীতিতে জাতীয় ঐক্যের আহ্বান বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন ” মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) একজন বিনয়ী ও নম্র মানুষ ছিলেন “ ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা।

হযরত চারপীর আউলিয়া (রহ.) এর ২৫০তম ওরশ সম্পন্ন

  • সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৯ পঠিত

মোহছেন মোবারকঃ

আনোয়ারা থানার ঐতিহ্যবাহী বখতিয়ার পাড়া হযরত চারপীর আউলিয়া (রহ.)-এর ২৫০তম বার্ষিক ওরশ শরীফ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং বুধবার দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

সকাল থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা ওরশ শরীফে অংশ নিতে ভিড় জমাতে শুরু করেন। সকাল ৭টায় খতমে কোরআনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়, এরপর সকাল ৯টায় মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (দ.) পাঠ করা হয়, সকাল ১১টায় খতমে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়, বাদ যোহর জিকিরে মোস্তফা (দ.) অনুষ্ঠিত হয়, এরপর বাদ এশা থেকে রাত ১২টা পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়, শেষে তবারুক বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

ওরশ শরীফের সভাপতিত্ব করেন হযরতুলহাজ মাওলানা কাজী মুহাম্মদ জাফর সাহেব। সমাপনী বক্তব্য রাখেন হযরতুলহাজ মাওলানা ওসমান গনি সাহেব। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন হযরতুলহাজ মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান সাহেব। প্রধান ওয়ায়েজ ছিলেন হযরতুলহাজ মাওলানা মুফতি সরওয়ার কামাল আলকাদেরী।

বিশেষ বক্তাদের মধ্যে ছিলেন মাওলানা হাবিব আহমদ আল কাদেরী সাহেব, মাওলানা মুহাম্মদ সোলাইমান আলকাদেরী সাহেব, মাওলানা মুহাম্মদ হানিফী সাহেব, মাওলানা মুহাম্মদ মোবারক আলী সাহেব।

এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ লোকমান সাহেব, মাওলানা কাজী হারুন আহমদ, মাওলানা মুহাম্মদ জাহিদ জোবায়ের, মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা মুহাম্মদ আবু তাহের, মাওলানা মুহাম্মদ মহসিন আহমদ।

ওরশ শরীফের সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন হাফেজ মোজাহেদুল ইসলাম। উক্ত মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আল্লাহ ও তাঁর রাসুলের প্রেমে মুগ্ধ পরিবেশ সৃষ্টি হয়। দিনব্যাপী এ আয়োজনে সবাই আন্তরিকভাবে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট