1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম “খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক পাহাড়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি – সৈয়দ মিয়া হাসান শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয় : আবদুল মামুন ফারুকী কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান

হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবু নগরী আর নেই

  • সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৯৪৬ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

হেফাজতে ইসলামের আমীর ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

বৃহস্পতিবার বেলা ১২.৪৫ মিনিটে তিনি চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআর এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস তাঁর মৃত্যুর বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় হঠাৎ উচ্চ রক্তচাপের কারণে তিনি অনেকটা সংজ্ঞাহীন হয়ে পড়ায় তাকে বেলা সাড়ে ১১টার দিকে সিএসসিআর এ তাকে ভর্তি করা হয়।

মাওলানা মীর ইদরীস বলেন, ‘কয়েকদিন আগেও হুজুরের নিয়মিত চেক আপে সবকিছু ঠিক ছিল। তবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় হঠাৎ উচ্চ রক্তচাপের কারণে তিনি অনেকটা সংজ্ঞাহীন হয়ে পড়েন।

তাকে বেলা বারোটার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআর এ তাকে ভর্তি করা হয়। তিনি ডাক্তার ইব্রাহিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে সাধারণ ওয়ার্ড ও পরে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে ১২.৫০মিনিটে তার মৃত্যু হয়।

প্রসঙ্গত,৭৩ বছর বয়সী আল্লামা বাবুনগরী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে অসুস্থতায় ভুগছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট