1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের চিকিৎসা শিক্ষাঙ্গনে নারী নেতৃত্বের এক উজ্জ্বল নাম অধ্যাপক ডা. কামরুন নেসা (রুনা) খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: আবুল কাশেমের নির্বাচনী গণসংযোগ শিক্ষা ও গবেষণায় চবি আরবি বিভাগের প্রাক্তন শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে -চবি উপাচার্য জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ায় অর্ধশতাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেল উপজেলা প্রশাসনের সহায়তা চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান সাতকানিয়ায় দিনব্যাপী ‘দায়িত্বশীল তারবিয়াত ও হুফ্ফাজ সম্মেলন–২০২৬’ সম্পন্ন ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পটিয়া শেভরনে চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ PHP Family-এর চার সদস্য এবার কূটনীতিতে

‌শিকদারমল্লিক ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৫৫৭ পঠিত

পলাশ সেন:

পিরোজপুর জেলার সদর উপজেলাধীন ১ নং শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম এবং বৈশ্বিক মহামারী করোনাকালীন সংকটময় মুহূর্তে করণীয় উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই রোজ শনিবার স্হানীয় বাজারে স্বাস্থ্যবিধি মেনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা এস এম বাইজিদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পিন্টু , ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দক্ষিণ গাবতলা মাধ্যমিক বিদ্যালয় এর পরিচালনা পর্ষদের সভাপতি হিমাদ্রি শেখর, নিহার রঞ্জন মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ নুরুল আমিন, অলিউজ্জামান হাওলাদার, রাকিব হাওলাদার, মুন্না হাওলাদার, বিপ্লব হাওলাদার প্রমূখ। এছাড়া মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ড ,ইউনিট ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ সকলকে করোনাকালীন সংকটময় সময়ে স্বাস্থ্যবিধি মেনে সরকারি বিধি নিষেধ অনুসারে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন সিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগ সব সময় অসহায় দুস্থ ইউনিয়ন বাসীর পাশে রয়েছে। করোনাকালীন সময়ে যারা অসহায় অনাহারে রয়েছেন তাদেরকে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয় এবং তারা প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন যতটুকু সম্ভব তারা আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট