1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অজপাড়া গাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন দুই বোন তৃষা ও তিস্তা সঙ্গীত নিয়ে যেতে চান অনেক দুর শিল্পপতি জামাল উদ্দিন সিকদারের সঙ্গে ফটিকছড়ি উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন

অজপাড়া গাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

  • সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ পঠিত

এম এম আবু বকর হারুন

প্রত্যন্ত গ্রাম থেকে উচ্চশিক্ষার
স্বপ্নপূরণ, তরুণদের জন্য অনুপ্রেরণা

প্রত্যন্ত গ্রাম থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে দেশের অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে এমএ (মাস্টার্স) করার সুযোগ পেয়েছেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা এইচ. এম. সাইফুদ্দীন। তাঁর এ অর্জনে পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

হারুয়ালছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভেরন্যপাড়া এলাকার নুর আহমদের দ্বিতীয় সন্তান এইচ. এম. সাইফুদ্দীন। প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ অর্জন তাঁর দীর্ঘ শিক্ষাযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর এ সাফল্য এলাকার শিক্ষার্থী ও তরুণদের মাঝেও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

এইচ. এম. সাইফুদ্দীনের শিক্ষাজীবন শুরু হয় মধ্য হারুয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর আজিমপুর তা’লিমুল কুরআন মাদরাসা থেকে নূরানি শিক্ষা সম্পন্ন করে তিনি নাজিরহাট বড় মাদরাসায় ভর্তি হন। সেখানে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করার পাশাপাশি জামাতে নাহুমিও পড়েন।

পরবর্তীতে তিনি কওমি ও আলিয়া—উভয় ধারার শিক্ষায় নিজেকে এগিয়ে নেন। ২০১৫ সালে হাটহাজারী থেকে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (তাকমিল) সম্পন্ন করেন। পাশাপাশি আলিয়া ধারায় দাখিল ও আলিম, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স এবং ২০১৯ সালে আরবি বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল সম্পন্ন করেন। ২০২৪ সালে কামিল (মাস্টার্স) সম্পন্ন করেন তিনি।

শিক্ষাজীবনের পাশাপাশি পেশাগত জীবনেও সক্রিয় এইচ. এম. সাইফুদ্দীন। তিনি শিক্ষকতা ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। সাংবাদিকতায় তিনি দৈনিক নয়াবাংলা ও চাটগাঁর সংবাদ-এর ফটিকছড়ি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি উত্তর ফটিকছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষা সহায়তার লক্ষ্যে পরিচালিত নুর মেধা বৃত্তি বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পাওয়ায় তাঁর পরিবার, শিক্ষক, সহপাঠী, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই তরুণ তাঁর উচ্চশিক্ষার পথচলা অব্যাহত রেখে ভবিষ্যতে নিজ এলাকা ও দেশের শিক্ষা, সমাজ ও মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এইচ. এম. সাইফুদ্দীনের শিক্ষাযাত্রা যেন প্রমাণ করে—সুযোগ সীমিত হলেও স্বপ্ন, অধ্যবসায় ও পরিশ্রম থাকলে প্রত্যন্ত গ্রাম থেকেও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পৌঁছানো সম্ভব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট