1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

আনোয়ারায় তালা ভেঙ্গে ফের মন্দিরে দুর্ধর্ষ চুরি 

  • সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩১৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি মন্দিরে আবারও চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকার সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দিরের তালা ভেঙে চোরেরা পূজার ঘট, স্বর্ণালংকার, সিসিটিভি ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা

প্রায় দুই বছর আগেও একই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। একাধিকবার ধর্মীয় স্থাপনায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে চোরচক্র মন্দিরের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সকালবেলা পূজা দিতে গিয়ে স্থানীয় নারীরা প্রথম চুরির বিষয়টি লক্ষ্য করেন।

স্থানীয় বাসিন্দা নন্দন ঘোষ বলেন, ‘সকালে জোনা বৈদ্যের বাড়ির মহিলারা পূজা দিতে গিয়ে মন্দিরের তালা ভাঙা দেখতে পান। ভিতরে ঢুকে দেখেন পূজার ঘট, অলংকার ও সিসিটিভি ক্যামেরা সহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এর আগেও একই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। আমরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় প্রতিষ্ঠানে হাত দিতে সাহস না করে।’

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ‘মন্দির চুরির বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট