1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

‘ইমাম মাহাদি’ দাবিদার নুরাল পাগলার দরবারে হামলা, লাশ তুলে পুড়িয়ে দিল জনতা

  • সময় শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫৬ পঠিত

 

রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর থেকে মরদেহ তুলে আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
এর আগে, বিক্ষুব্ধ জনতা তার দরবার শরিফ ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে অন্তত ৫০ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নুরুল হক মারা গেলে তার মরদেহ প্রায় ১২ ফুট উঁচু বেদিতে কাবা শরিফের আদলে দাফন করা হয়। এ নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। প্রশাসনের মধ্যস্থতায় সমাধানের চেষ্টা চললেও শুক্রবার পূর্বঘোষণা অনুযায়ী জনতা বিক্ষোভে নামে।
বিক্ষুব্ধরা প্রথমে দরবার ভাঙচুর করে আগুন ধরায়। পরে দ্বিতীয় দফায় তার কবর খুঁড়ে মরদেহ তুলে মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে দেয়।
এ ঘটনায় ইউএনও ও পুলিশের গাড়ি ভাঙচুর হয়। বিপুল জনতার চাপে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেনাবাহিনী ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, জুমার নামাজের পর জনতা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয়রা বলছেন, নুরুল হক দীর্ঘদিন ধরেই নিজেকে ইমাম মাহাদি দাবি করায় জনতার ক্ষোভ জমে ওঠে। মৃত্যুর পর কবর ও দরবার নিয়ে বিরোধ বাড়ায় আজকের এ ঘটনার সূত্রপাত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট