1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

ঈগল পরিবহনের চাকার নিচে দুই সিএনজি, চন্দনাইশে বউ-শ্বাশুড়ি সহ নিহত তিন

  • সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৭ পঠিত

এম,আনিসুর রহমান

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের দোহাজারী পৌরসভার সোনাই বটতল বাঁকে ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের বউ-শ্বাশুড়িসহ তিনজন নিহত ও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামিমা আকতার (৪২) এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানি অপসোনিন এর এমআর মোঃ শরীফ (৩০)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। নিহতরা সিএনজিযোগে দোহাজারী থেকে ডাক্তার দেখিয়ে চন্দনাইশ পৌরসভাস্থ বাড়িতে যাচ্ছিলেন।
এতে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনা কবলিত গাড়ি ও ঘাতক ঈগল পরিবহনের বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট