1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালিত- মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির হিফজুল কুরআন বিভাগের সবকদান অনুষ্ঠান সম্পন্ন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় আত-তানযীল ইনস্টিটিউটের কৃতিত্ব জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে ওয়ালটনের হাউজফুল অফারে ঘরভর্তি পণ্য পেলেন রীমা পটিয়ায় নব জাগরণ যুব সংঘের নতুন কমিটি গঠন জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরীর অভিষেক উদযাপন ২৭ ডিসেম্বর ২০২৬। মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রোগমুক্তি কামনায় নগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পের নিজ কক্ষে এসআইয়ের রহস্যজনক মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত শুরু চাটগাঁ ভাষার বিশ্বায়নে AI হোক নতুন সম্ভাবনার সেতুবন্ধ – প্রফেসর অঞ্জলি বড়ুয়া

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মাসিক স্বাস্থ্য সুরক্ষা ক‍্যাম্পের উদ্বোধন

  • সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৬৫৫ পঠিত

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষ্যে ২২ নভেম্বর শুক্রবার বিকাল -৪ ঘটিকায় চট্টগ্রামে দুই টাকায় স্কুলে মাসিক স্বাস্থ্য সুরক্ষা ক‍্যাম্পের উদ্বোধন করা হয়।

উক্ত স্বাস্থ্য ক‍্যাম্পটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।

এই সময় উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, দেশে এখনো লাখ লাখ মানুষ অর্থের অভাবে সু- চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আর তাই আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় বিনামুল্যে স্বাস্থ্য সেবা ক‍্যাম্পের উদ্যোগ গ্রহন করেছি এবং ভবিষ্যতে এই কার্যক্রম সারাদেশ ব‍্যাপী ছড়িয়ে দিতে চেষ্টা অব‍্যাহত থাকবে। এই সময় তিনি আরও বলেন, এই কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এই সময় আরও উপস্থিত ছিলেন, দুই টাকায় স্কুলের অর্থ সম্পাদক উৎপল কুমার দাস, সমাজ কল‍্যাণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিফা, ব্রাইট সাকসেস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ আল মামুন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সদস্য, মোঃ শাহীন, মোঃ সানজাদ, মোঃ সজিব,দুই টাকায় স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মীম, কসমিক স্পোর্ট এন্ড হেলথ ক্লাবের সেক্রেটারি মোঃ আরাফাত, মোঃ সাব্বির, মোঃ মাহিম, মোঃ আফজাল, তাহিয়াতুল, আক্তার, আলীমা আক্তার,সহ প্রমূখ।

এ সময় উক্ত হেলথ ক‍্যাম্পটি পরিচালনা করেন ডা: সৈয়দ আনজারুল হক ইমরান।

অনুষ্ঠানে সহযোগি আয়োজক হিসেবে ছিলেন, কসমিক স্পোর্ট এন্ড হেলথ ক্লাব ও মুন ওয়েলফেয়ার এসোসিয়েশন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট