1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

ওমানে মারা গেছেন বোয়ালখালীর কুতুবউদ্দিন

  • সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৫২ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
বোয়ালখালী উপজেলার প্রবাসী কুতুব উদ্দিন (৫০) ওমানে মারা গেছেন। গতকাল শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ওমানের সোহার এলাকায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

এসময় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুতুব উদ্দিন উপজেলার পূর্ব কধুখীল ইমাম নগর গ্রামের নুর আহমদ জমাদার (পেয়ারী বাপের) বাড়ির মরহুম দেলোয়ার হোসাইনের ছেলে।

কুতুবের ভাই মো. জামাল উদ্দিন জানান, মানুষের ধার-দেনার চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কুতুব উদ্দিন। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার মৃত্যু হয়।

কুতুব উদ্দিন ২৩ বছর ধরে ওমানে রয়েছে। সেখানে নিজের একটি রেস্টুরেন্ট পরিচালনা করতেন। তার স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তারাও কুতুবের সাথে ওমানে অবস্থান করছিলেন। সর্বশেষ ৭ বছর আগে দেশে এসেছিলেন তিনি। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট