1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

করোনায় মৃত্যু বরণকারী প্রবাসী পরিবারের পাশে চট্টগ্রাম প্রবাসী ক্লাব

  • সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৬২৪ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

ওমান ফেরত রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর এলাকার বাসিন্দা চট্রগ্রাম প্রবাসী ক্লাবের আজীবন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মরহুম সাদ্দাম হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও চট্টগ্রাম প্রবাসী সমাজ কল্যাণ সমিতি।
৬ আগষ্ট, শুক্রবার চট্রগ্রাম প্রবাসী ক্লাবের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ও কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদের উদ্যোগে, প্রবাসী সদস্যদের সার্বিক সহযোগিতায় চট্রগ্রাম প্রবাসী ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সি আই পি সহ ক্লাবের বিভিন্ন স্তরের প্রতিনিধি ও কর্মকর্তারা মরহুম সাদ্দাম হোসেনের নিজ গ্রামে প্রবাসী ক্লাবের রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শোক সভায় উপস্থিত হয়ে, মরহুমের পিতার নিকট ৫০ হাজার টাকার একটি থেকে ও মরহুমের শিশু কন্যা সন্তানকে উপহার স্বরূপ ১০ হাজার টাকা ক্যাশ হস্তান্তর করেন।।
সেই সাথে চট্রগ্রাম প্রবাসী ক্লাবের পক্ষ থেকে প্রতি মাসে মরহুম সাদ্দাম হোসেনের স্ত্রীর বিকাশ একাউন্টে ৩ হাজার টাকা করে বিধবা ভাতা প্রদানের ঘোষণা সহ যেকোন সময় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ ছফার সভাপতিত্বে ও কার্যকরী কমিটির উপদেষ্টা জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সি আই পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। রাঙ্গুনিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবু হাসনাত,স্হানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ লেদু, কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন,এম কামাল, নুরুল কবির, মোর্শেদ আলম,জামাল উদ্দিন সহ আরো অনেকে।
শোক সভা শেষে মরহুম সাদ্দাম হোসেনের কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট