1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সেঞ্চুরিয়ান লায়ন্স ও লিও ক্লাবের ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি ঘোষণা বুদ্ধ পূর্ণিমার শুভ্রতায় জেগে উঠুক মানবতার আলো লেখক- লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বাঘাইছড়িতে মে দিবস পালিত বান্দরবান জেলায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’বিষয়ক সেমিনার চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ অতিরিক্ত বৃষ্টিতে রিয়াজুদ্দিন বাজারের বেহাল অবস্থা জলাবদ্ধতায়! চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল-কাদেরী (মুজিআ) – সোহেল মো. ফখরুদ-দীন পিতার বিচারে ভুল হলে সন্তান কখনো সুনাগরিকে পরিণত হতে পারে না: মীর্জা মো: নাসির উদ্দিন চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে চসিক মেয়রের তাৎক্ষণিক পদক্ষেপে নগরজীবনে কিছুটা স্বস্তি

“ক্বিয়ামত বা মহাপ্রলয়” -মোহাম্মদ আব্দুল হাকিম

  • সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৪৭৪ পঠিত

“ক্বিয়ামত বা মহাপ্রলয়”

মোহাম্মদ আব্দুল হাকিম
(আলহাজ্ব খাজা হাবীব)

ক্বিয়ামত হল মহাপ্রলয় তা
ধ্বংস যজ্ঞের দিন
ঊনিশ দিন ব্যাপী চলবে তা
সবকিছু হবে বিলীন।

পর্বতমালা উত্তোলিত হবে
ধূনিত রঙিন পশমের মত
বিক্ষিপ্ত পতঙ্গের মত হবে
দুনিয়ায় মানুষ আছে যত।

পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য
চন্দ্র একই দিকে
পালাবার ঠাঁই না পেয়ে মানুষ
ঘুরবে দিক বিদিকে।

চুর্ণ-বিচুর্ণ হবে পৃথিবী
সিঙ্গায় ফুৎকার কালে
অসহায়ের মত সমবেত হবে
মানুষ দলে দলে।

প্রবল কম্পনে প্রকম্পিত হবে
পৃথিবীর ধ্বসে যাবে সব
মানুষ বলবে ইয়া নাফ্সি
ইয়া নাফ্সি হে আমার রব!

পশুপাখি গাছ-বৃক্ষ তরুলতা আর
প্রাণীকুলের হবে দুর্গতি
পৃথিবীর বুকে সকল জীবের হবে
একই পরিণতি।

কেউ কারও সাথী হবে না কোন
বিপদের সেই দিনে
নবী-ওলী প্রেমে বিভোর ছিল যারা
মুক্তি পাবে তক্ষণে।

শাফায়াতের চাবি নবীর হাতে
পার করবে সব উম্মত
হাশর মি’জানের ভয় থাকবে না
পার হবে তারা পুলছিরাত।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট