1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

গণমাধ্যম সংস্কার কমিশন সহ বিভিন্ন কমিশনে বিতর্কিত আদিবাসী শব্দ ব্যাবহারের প্রতিবাদে পি‌সি‌সি‌পি জরুরি সংবাদ সম্মেলন।

  • সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ‘আদিবাসী’ শব্দের ব্যবহারকে গভীর ষড়যন্ত্রের অংশ দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) ঢাকা মহানগর শাখা।
সোমবার (১৫ সেপ্টেম্বর)২৫ খ্রিঃ বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিসিপি ঢাকা মহানগরের সভাপতি রাসেল মাহমুদ এবং সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান।

পিসিসিপি নেতারা অভিযোগ করে বলেন, সংবিধান ও প্রচলিত আইন উপেক্ষা করে কমিশনের ১৯৪ পৃষ্ঠার প্রতিবেদনে বারবার ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করা হয়েছে। তারা মনে করেন, এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। নোদের দাবি, দীর্ঘদিন ধরে কিছু বামঘরানার সমাজের ব্যক্তি ও বিদেশি স্বার্থান্বেষী মহল এই ইস্যুতে চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ বলেন, “বাংলাদেশের ৯৯ শতাংশ মানুষ বাঙালি। বাকিরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। কিন্তু ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করে রাষ্ট্রবিরোধী মহল পার্বত্য চট্টগ্রামে আলাদা রাষ্ট্রের ষড়যন্ত্র করছে।”

ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বলেন, ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক গবেষণা অনুযায়ী পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা এদেশের ভূমি সন্তান নয়, বরং বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশ থেকে অভিবাসন করে এসেছে। তাই ‘আদিবাসী’ শব্দ প্রয়োগ ঐতিহাসিকভাবে মিথ্যা এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক।

সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, পূর্ব তিমুর, দক্ষিণ সুদান ও জিবুতির মতো উদাহরণ অনুসরণ করে পার্বত্য চট্টগ্রামে পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ‘আদিবাসী’ স্বীকৃতি আদায়ের চেষ্টা চলছে। তারা এ ধরনের ষড়যন্ত্র রুখে দিতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

পিসিসিপি নেতৃবৃন্দ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার প্রত্য জোর দাবি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট