1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন গরুর রশিতে লেগে সিএনজি দুর্ঘটনা, গরুর মালিক পক্ষের হামলায় পুলিশের এএসআইসহ আহত ৪ কিসের এত বড়াই আমাদের বলো? -নোহা নেছার অন্নি  ৬৯তম CMC Day উপলক্ষে চমেক হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডে পার্কভিউ হসপিটালের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অপ্রতিম -অভিলাষ মাহমুদ

চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সভায় বহিষ্কার – ১০ লেজুড়বৃত্তিক নয় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গিকার

  • সময় সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৬৩৮ পঠিত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। সভায় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় ১০ জন সদস্যকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। ক্লাবের আয়-ব্যয়ের হিসাব উত্থাপন ও পাস, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতা করতে গিয়ে সমস্যা হলে একযোগে মোকাবেলা করা,ভোটা হালনাগাদ ও আগামী ১৮ অক্টোবর দ্বি-বার্ষিক নির্বাচন যথাসময়ে করতে বিশদ আলোচনা হয়। শুরুতে ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ ও রাহির মায়ের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় আয়োজিত সভায় আলোচনা করেন,সহ-সভাপতি মুকুল কান্তি দাশ, যুগ্ম সম্পাদক একেএম বেলাল উদ্দিন, মোহাম্মদ উল্লাহ,অর্থ সম্পাদক জহিরুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন,বশির আল মামুন, এসএম হানিফ, এম জিয়াবুল হক,আব্দুল মতিন চৌধুরী, এসএম হান্নান শাহ, নাসির উদ্দীন, শাহজালাল শাহেদ, জামাল হোসেন, শাহ মোহাম্মদ জাহেদ, নিজাম উদ্দিন, নাজমুল, নুরুদ্দোজা রনি প্রমুখ।
সভায় ইতিপূর্বে মারা যাওয়া সাংবাদিক, সাংবাদিকদের মা-বাবা ও সহধর্মিণীদের স্মরণে দোয়া মাহফিল ও ১৫ আগষ্টের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শোক সভা আয়োজনের প্রস্তাব গৃহীত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট