1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ বন্যাদুর্গত মানুষের মাঝে এমএসকে ফাউন্ডেশনের ত্রাণসামগ্রী বিতরণ

চট্টগ্রামের চার হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র বন্ধের নির্দেশ

  • সময় রবিবার, ২৯ মে, ২০২২
  • ৯৯৯ পঠিত

ছাড়পত্র না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে কার্যক্রম পরিচালনার দায়ে চট্টগ্রাম নগরের চারটি বেসরকারি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। আজ শনিবার দুপুরে এসব প্রতিষ্ঠানে অভিযানের পর বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

বন্ধের নির্দেশ পাওয়া প্রতিষ্ঠান চারটি হলো নগরের চট্টেশ্বরী রোডের কসমোপলিটন হসপিটাল প্রাইভেট লিমিটেড, ডবলমুরিং থানাধীন ডিটি রোডের পপুলার মেডিকেল সেন্টার, দামপাড়ার নিরুপণী প্যাথলজি ল্যাবরেটরি ও পাঁচলাইশ থানা এলাকার সিএসটিসি হাসপাতাল।

সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী বলেন, এসব হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র লাইসেন্সসহ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ ছাড়া পরিবেশের ছাড়পত্র না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে সেবা দেওয়াসহ নানা অপরাধ রয়েছে।

বন্ধের নির্দেশ পাওয়া চার প্রতিষ্ঠানের মধ্যে পপুলার মেডিকেল সেন্টার ও নিরুপণী প্যাথলজি ল্যাবরেটরিকে নতুন করে আর অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট