1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা মিরপুরে কুবা ওয়ার্ল্ড মস্কো ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এতিমখানায় শিক্ষা সামগ্রী বিতরণ পটিয়ায় দুই শতাধিক সনাতনী সম্প্রদায়ের মানুষ পেলেন হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার দুর্গোৎসবে বাধা দিতে এলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা এমপি এনামুল হকের চট্টগ্রামে শেখ রাসেলের জন্মদিন পালিত ঢাকায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬৩ তম জন্মদিন পালিত পটিয়ায় দক্ষিণ জেলা এলডিপির  নবগঠিত কমিটির  সংবর্ধনা অনুষ্ঠিত পটিয়ায় ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন দপ্তরে এমপির অভিযোগ বাক্স কর্ণফুলী ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট

পটিয়ায় দুই শতাধিক সনাতনী সম্প্রদায়ের মানুষ পেলেন হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার

  • সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৮ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে সনাতনী সম্প্রদায়ের ২০০ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। ১৮ অক্টোবর রোববার রাতে পটিয়া পৌরসদরের থানার মোড়স্থ শ্রী শ্রী গৌরাঙ্গ নিকেতন পূজামণ্ডপে হতদরিদ্র সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে এসব উপহার তুলে দেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি আবুল বশর প্রতি বছরের ন্যায় এবারও এ উদ্যোগ নেন।

উপহার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ আবু সিদ্দিক, সিনিয়র সদস্য বিশিষ্ট ব্যাংকার এম. এ. হান্নান, জালাল উদ্দীন ছোটন, সেলিম উল্লাহ, মোহাম্মদ হারুন, জসিম উদ্দিন বাবর প্রমুখ।

উপহার বিতরণকালে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি আবুল বশরের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও হতদরিদ্র সনাতনী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম তীর্থস্থান আমাদের পটিয়ায় সনাতনী পরিবারগুলোর পাশে সবসময় থাকার চেষ্টা করে হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশন। এ উদ্যোগের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট