1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা মিরপুরে কুবা ওয়ার্ল্ড মস্কো ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এতিমখানায় শিক্ষা সামগ্রী বিতরণ পটিয়ায় দুই শতাধিক সনাতনী সম্প্রদায়ের মানুষ পেলেন হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার দুর্গোৎসবে বাধা দিতে এলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা এমপি এনামুল হকের চট্টগ্রামে শেখ রাসেলের জন্মদিন পালিত ঢাকায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬৩ তম জন্মদিন পালিত পটিয়ায় দক্ষিণ জেলা এলডিপির  নবগঠিত কমিটির  সংবর্ধনা অনুষ্ঠিত পটিয়ায় ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন দপ্তরে এমপির অভিযোগ বাক্স কর্ণফুলী ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট

দুর্গোৎসবে বাধা দিতে এলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা এমপি এনামুল হকের

  • সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২১ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবে কেউ বাধা দিলে কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

১৮ অক্টোবর (রোববার) রাতে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের দক্ষিণ বরিয়া পূজামণ্ডপে ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম সিকদারের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনামুল হক এনাম বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করতে মঙ্গলবার চট্টগ্রামে আসছেন। সনাতন সম্প্রদায়ের পাশে সরকার সব সময় রয়েছে।

উপহারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মইনুল আলম ছোটন, ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম সিকদার, উপজেলা বিএনপি নেতা মো. ইসমাইল, উপজেলা যুবদলের সদস্যসচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, উপজেলা পূজা কমিটির সদস্য তাপস, রিগাল নন্দী, লিটন দাশ, বলরাম, মনজুর আলম আলমদার, বেলাল চৌধুরী, ইলিয়াস মিয়া, আবু তাহের, কাজী ইয়ামুন, আজাদ তালুকদার, ছাত্রদল নেতা হাসান, ওয়াসীম, সোহেল সিকদার, মইন আলমদার, রাসেল, সৈয়দ, ইদ্রিস মিয়া সও, জয়নাল, ফারুক, রাকিব, রহিম, সোহেল ছিদ্দিকি, জালাল, নাছির, জায়েদুল হক মেম্বার, রফিক সও, সাদ্দাম, হাবিব ও ইমরান সিকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনামের নির্দেশনায় ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলম সিকদারের পক্ষ থেকে ইউনিয়নের ১১টি পূজামণ্ডপে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট