1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ১০হাজার পিস ইয়াবাসহ ১পুলিশ কনস্টেবল আটক।

  • সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩০৩ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ।

২০আগস্ট বুধবার ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মনিরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ২ নম্বর ওয়ার্ডের আকরাম উল্লাহর ছেলে।

লোহাগাড়া থানার এসআই কামাল হোসেন জানান, ভোরে কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন মনিরুল। চেকপোস্টে পুলিশ তাকে থামার সংকেত দিলে তিনি সন্দেহজনক আচরণ করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক কনস্টেবলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট