1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লন্ডনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রবীণ আলেম মাওলানা এজহার সাহেব আর নেই মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন আইফোনের লোভেই খুন কুবি শিক্ষকের একমাত্র ছেলে! লালমাই পাহাড়ে মিলল রক্তাক্ত মরদেহ, সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক আটক। মহামুনি তরুণ সংঘের ২০২৬-২৭ কার্যকরী পরিষদের অভিষেক সম্পন্ন চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস ব্রিকসের উত্থান, বিশ্বব্যবস্থার পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নতুন কর্মসূচি ঘোষনা পটিয়ায় মানবতার বন্ধনের সভা অনুষ্ঠিত মানবাধিকার সুরক্ষায় কাজ করছেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

চট্টগ্রামে ফের চোখ রাঙাচ্ছে করোনা,নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা

  • সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৯২৭ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে আবারও মাথাচাড়া দিয়ে।উঠছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত চার দিনে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। নগরবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হলেও সরকারি প্রস্তুতি অনেকটাই শূন্যের পর্যায়ে। নেই পরীক্ষা চালুর জন্য প্রয়োজনীয় কিট, অচল হয়ে আছে বিশেষায়িত হাসপাতালের বেশিরভাগ ভেন্টিলেটর। আর জনবল সংকট তো রয়েছেই।

জানা গেছে, চট্টগ্রামে করোনা বিশেষায়িত হাসপাতাল ছিল ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। তবে এখন সেটির অবস্থা খুবই নাজুক। প্রয়োজনীয় চিকিৎসক, যন্ত্রপাতির অভাবে স্বাভাবিক রোগীদের চিকিৎসাসেবা দিতে পারছে না। হাসপাতালের (হাই ডিপেনডেন্সি ইউনিট) বা এইচডিইউ সেবার অবস্থা খুবই নাজুক। এইচডিইউ সেবার প্রয়োজনীয় ভেন্টিলেটর ও যন্ত্রপাতির অধিকাংশই দীর্ঘদিন ধরে অচল। ৩৩টি বাইপ্যাপ মেশিনের মধ্যে সচল আছে মাত্র পাঁচটি। ৩৯টি হাই-ফ্লো ক্যানোলার মধ্যে ৩৬টিই অচল। করোনার ফের সংক্রমণে চট্টগ্রাম জেনারেল হাসপাতালটিকে আবার বিশেষায়িত হাসপাতাল হিসেবে চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ব্যাপারে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নতুন দায়িত্বপ্রাপ্ত পরিচালক ডা. একরাম বলেন, আমি সবেমাত্র দায়িত্ব পেয়েছি। হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করে সবকিছু সম্পর্কে অবগত হচ্ছি। দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টা চালাবো।

এদিকে, করোনা পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন-২ হাসপাতালকেও কোভিড বিশেষায়িত হিসেবে প্রস্তুত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, বিআইটিআইডি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরটিপিসিআর পরীক্ষা চালু করা হচ্ছে।

তবে সেবা চালুর উদ্যোগ নেয়া হলেও চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোতে কিট নেই। কিট সংকটের কারণে করোনা পরীক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

এ ব্যাপারে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে কিট থাকলেও সরকারিতে কিট নেই। কিটের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। দুই-এক দিনের মধ্যে কিট চলে আসবে। কিট আসার পর সরকারিভাবে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হবে। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে জরুরি সার্ভিস সেন্টার চালু করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট