1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রামে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে মৃত্যুদণ্ডাদেশ

  • সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৭৮৪ পঠিত

আদালত সংবাদদাতাঃ

ছাত্রকে বলাৎকারের অভিযোগে নগরীর দারুল উলুম মাদরাসার শিক্ষক মো. ইসমাইল (৪৭)কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সাইদুর রহমান গাজী।
আজ সোমবার ১৩ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ আদেশ দিয়েছেন আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম ওই ছাত্রকে ২০২২ সালে নগরীর দারুল উলুম মাদরাসায় হিফজুল কোরআন বিভাগে ভর্তি করানো হয়। মাদরাসায় থাকাকালীন ঐ শিক্ষক তাকে ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করতো। সর্বশেষ ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ৬ষ্ঠ তলার গোসল খানায় নিয়ে জোর পূর্বক বলাৎকার করে। বিষয়টি মাদরাসা পরিচালনা কমিটি অবহিত করলে ছাত্রের মা বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন। আসামী মো. ইসমাইল গ্রেপ্তারের পর ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তদন্তকারী কর্মকর্তা একই বছর ২৯ ডিসেম্বর চার্জসিট দাখিল করেন। ২০২৩ সালের ১৪ জুন চার্জগঠনের পর বাদী, ডাক্তার, ভিকটিম, তদন্তকারী কর্মকর্তাসহ ৯ জন আদালতে সাক্ষী দেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রর পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট হায়দার মো. সোলাইমান ও অতিরিক্ত পি.পি. এডভোকেট আকবর আলী। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মো. ফোরকান রায় প্রচারকালে আসামী আদালতে হাজির ছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট