1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালিত- মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির হিফজুল কুরআন বিভাগের সবকদান অনুষ্ঠান সম্পন্ন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় আত-তানযীল ইনস্টিটিউটের কৃতিত্ব জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে ওয়ালটনের হাউজফুল অফারে ঘরভর্তি পণ্য পেলেন রীমা পটিয়ায় নব জাগরণ যুব সংঘের নতুন কমিটি গঠন জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরীর অভিষেক উদযাপন ২৭ ডিসেম্বর ২০২৬। মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রোগমুক্তি কামনায় নগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পের নিজ কক্ষে এসআইয়ের রহস্যজনক মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত শুরু চাটগাঁ ভাষার বিশ্বায়নে AI হোক নতুন সম্ভাবনার সেতুবন্ধ – প্রফেসর অঞ্জলি বড়ুয়া

চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমা’র দায়িত্ব নিলেন তারেক রহমান।

  • সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪৩৮ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমা’র পিতার হাতে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে (০৯ জুলাই ২০২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু ফাহিমা’র পিতার হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অসহায় এই পরিবারের সার্বিক খোঁজ-খবর এবং সংশ্লিষ্টদের কাছে তাঁর পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যয় বহনের প্রত্যায় ব্যক্ত করেন তিনি।

এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত সাংবাদিকদের জানান, শিশু ফাহিমা’র সার্বিক দায়িত্ব নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন থেকে শিশুটির চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ১১ বছর বয়সী ফাহিমা’র গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী গুনাগারি ইউনিয়নে। অন্যান্য সাধারণ শিশুদের মতোই বেড়ে উঠছিলো, খেলছিলো, পড়ছিলো স্বাভাবিকভাবেই। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, ফাহিমা মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তারা ছয় ভাই-বোন। তার কৃষক বাবা কোনমতে সংসার চালান নানা দুঃখ কষ্ট সয়ে। হঠাৎ এমন বিপদে দিশেহারা হয়ে পড়ে পুরো পরিবার। তবুও হাল ছাড়েননি তারা। নিজেদের সমস্ত কিছু দিয়ে মেয়ের চিকিৎসা চালানো শুরু করেন। নিজের বসতভিটা ব্যতীত সবকিছু বিক্রি করে দেন।
একপর্যায়ে অর্থাভাবে মেয়ের চিকিৎসা বন্ধ হয়ে যায়। এক ইউটিউবার তাদের নিয়ে একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। তা নজরে আসে হাজার মাইল দূরে থাকা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের। তারপরই তিনি ‘আমরা বিএনপি পরিবার’কে মেয়েটির খোঁজ-খবর ও চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিতে নির্দেশ দেন।
এরপর থেকে মেয়েটির চিকিৎসা ব্যয় বহন করছে ‘আমরা বিএনপি পরিবার’।

এদিকে, আজকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে শিশু ফাহিমা’র খোঁজ নিতে আসেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবারের’ একটি প্রতিনিধি দল। তিনি ফাহিমার পিতার হাতে নিয়মিত সহায়তার কিছু অর্থ তুলে দেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শাকিউর রশীদ, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, রাজিবুল হক বাপ্পী ও মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডাঃ আহমদুল্লাহ্ চৌধুরী প্লেজার প্রমুখ।▫️

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট