1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চান্দগাঁওয়ে সন্ত্রাসী শহিদুল বুইশ্যা চক্রে অস্ত্রধারী ইমন আটক একনলা বন্দুকসহ গ্রেফতার

  • সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশ সন্ত্রাসী শহিদুল বুইশ্যা চক্রের অন্যতম অস্ত্রধারী সহযোগী ইমন হোসেনকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ গ্রেফতার করেছে। শনিবার (৭ ডিসেম্বর) রাতের বিশেষ অভিযানে চান্দগাঁও থানাধীন বাড়ইপাড়ার হাজী রমজান আলীর বাড়ির জামাল কলোনী থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্র জানায়, অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল কবিরের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। গ্রেফতার ইমন হোসেন (২২) নাটোরের বরাইগ্রাম থানার জামাইদীঘা এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক।

এ ঘটনায় ইমনসহ পলাতক সহযোগীদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় Arms Act–এর 19A ধারায় মামলা (নং–১১, তারিখ: ০৭/১২/২০২৫) রুজু হয়েছে।

পুলিশ জানায়, ইমন হোসেনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানার আরও অন্তত চারটি মামলা—অস্ত্র আইনের 19A/19(f) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় আগেই রুজু করা হয়েছে।

পুলিশের দাবি, শহিদুল বুইশ্যা চক্রের অস্ত্রধারী এই সদস্য এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গ্রেফতারের পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট