1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঘাইছড়িতে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের ব্যাপক গণসংযোগ পবিত্রতা আত্মশুদ্ধি ক্ষমা শান্তি প্রার্থনায় পালিত শবে বরাত: হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদ অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পুরোপুরি অচল চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম নগরীর ধর্ষণকারী জুয়েল দাশকে খুঁজছেন পুলিশ বোয়ালখালীতে শ্রীমন্তরাম মহাশ্মশানে শবস্নাগারের ছাদ ঢালাই চলমান নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পর্যটকদের প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে বান্দরবান নির্বাচনের ইশতেহারের সড়ক নিরাপত্তা উন্নত গণপরিবহনের অঙ্গীকার চাই- যাত্রী কল্যাণ সমিতি নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসহায়‌দের মা‌ঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ সাবেক বিএনপি নেতা আজিজ উদ্দিনের পরিবার উদ্বিগ্ন চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঘাইছড়িতে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের ব্যাপক গণসংযোগ

  • সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ পঠিত


‎বাঘাইছড়ি প্রতিনিধি:

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন ২৯৯ নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষের কাণ্ডারি অ্যাডভোকেট দীপেন দেওয়ান। মঙ্গলবার ও বুধবার (৩–৪ ফেব্রুয়ারি) তিনি দুই দিনব্যাপী ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেন।

‎গণসংযোগ কর্মসূচির সূচনা হয় বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের মাহিল্ল্যা বাজার থেকে এরপর তিনি খেদারমারা, বটতলী, উগলছড়ি, বাঘাইছড়িমুখ, বঙ্গলতলী,তুলাবান, বাঘাইহাট ও রুপকারীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। কর্মসূচির একপর্যায়ে বাঘাইছড়ি পৌরসভার চৌমুহনী মুক্ত মঞ্চে তিনি পথসভা ও গণসংযোগে অংশ নেন।

‎এ সময় অ্যাডভোকেট দীপেন দেওয়ান ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

‎গণসংযোগকালে তিনি বলেন,“দীর্ঘদিন ধরে পাহাড়ি এই জনপদের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে বাঘাইছড়িসহ পুরো আসনের মানুষের উন্নয়ন, শান্তি ও অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করব।”
‎তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতেই বিএনপি মাঠে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

‎এই গণসংযোগ কর্মসূচিতে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির এবং অষ্টম সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মৈত্রী চাকমা।

‎এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীসহ জেলা,উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

‎গণসংযোগকালে স্থানীয় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—নদী ও খাল খনন, বাঘাইছড়ি কাচালং সরকারি কলেজে অনার্স কোর্স চালু, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় সরকারিকরণ, বাঘাইছড়ি থেকে নানিয়ারচর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মারিশ্যা থেকে দীঘিনালা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ।

‎স্থানীয় সাধারণ ভোটাররা বলেন,“বাঘাইছড়ির মানুষ পরিবর্তন চায়। অ্যাডভোকেট দীপেন দেওয়ান একজন সৎ, যোগ্য ও মানুষের পাশে থাকা নেতা। আমরা আশা করি, এই আসনে ধানের শীষ বিজয়ী হবে।”
তারা দীর্ঘদিনের সমস্যাগুলোর কথা তুলে ধরে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাল খনন ও কর্মসংস্থানের অভাবের কথা উল্লেখ করেন এবং এসব সমস্যা সমাধানে একজন কার্যকর জনপ্রতিনিধির ভূমিকা প্রত্যাশা করেন।
‎সব মিলিয়ে বাঘাইছড়িতে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের এই গণসংযোগ কর্মসূচি নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করেছে। গণসংযোগকালে তিনি ভোটারদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পান এবং প্রচারণায় কোনো ধরনের বাধার সম্মুখীন হননি। শেষে তিনি স্থানীয় জনগণের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট