1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

ডা. শফিকুর রহমানের রোগ মুক্তির দাবিতে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের দোয়া ও মোনাজাত

  • সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২১৫ পঠিত

আনোয়ার হোছাইন,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের আশু সুস্থতা ও মুক্তি কামনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বান্দরবান জেলা আমীর এস এম আব্দুস সালাম আজাদ।

দোয়া মাহফিলে প্রধান অতিথি বলেন, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি হলেন মানবতার মুক্তির পথের একজন আলোকবর্তিকা। তাঁর সুস্থতা ও মুক্তি গোটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বর্তমানে অন্যায়ভাবে কারারুদ্ধ রয়েছেন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও মুক্তি কামনা করছি এবং দেশবাসীর কাছেও তাঁর জন্য আন্তরিক দোয়ার আহ্বান জানাই।”

এসময় উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি, মিডিয়া সেলের ইনচার্জ ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর, বান্দরবান জেলা ওলামা মাশায়েখ পরিষদের সহ-সভাপতি ও উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের ইনচার্জ হাফেজ মাওলানা মুতাহেরুল হক, উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ কাশেম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবুল হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ এরশাদ উল্লাহ ও সেক্রেটারি নুর সাদেক, সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ছুরুত আলমসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

দোয়া মাহফিল শেষে আমীরে জামায়াতের আরোগ্য ও নিরাপদ মুক্তি কামনায় সকলে মহান আল্লাহর দরবারে হাত তোলেন এবং মুনাজাতে অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট