1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

নোয়াপাড়ায় রেজা এ কামালিয়ার ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

  • সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১২ পঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রেজা এ কামালিয়া আশেকান পরিষদ নোয়াপাড়া শাখার ব্যবস্থাপনায় আলোচনা সভা, খতমে খাজেগান, মিলাদ মাহফিল ও ফাতেহা শরীফ গতকাল রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধূরীহাট সংলগ্ন হাজী আবদুর রউফ সূফী জামে মসজিদে ডা: কামাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও মোহাম্মদ আরিফুল্লাহ সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দরবারে কামালিয়া শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত শাহসূফি সৈয়দ সিদ্দিক রেজা ( ম: জি : আ:) । প্রধান আলোচকের বক্তব্য রাখেন গবেষক, লেখক, দরবারে কামালিয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা সৈয়দ মাসূম কামাল আল আজহারী।

মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ নঈম উদ্দিন, হাফেজ মোহাম্মদ ইসমাইল, হাফেজ নঈম উদ্দিন, মোহাম্মদ হারুনুর রশীদ রুমি, ছালামত উল্লাহ বাবুল, লেখক নুর মোহাম্মদ, মাওলানা মোহাম্মদ আমির হোসেন মাইজভান্ডারী, হাফেজ মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ জয়নাল আবেদীন বাহাদুর, হাফেজ মোহাম্মদ রাহাত, আলাউদ্দিন আল কামাল, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ জসীম উদ্দিন প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, হযরত মোহাম্মদ মোস্তফা (সা.) -এর প্রেম,ভক্তি ও সম্মানের ক্ষেত্রে পৃথিবীর সকলকে একমতে থাকতে হবে। নবীর শানে যারা কটুক্তি করে তারা কৌশলে ইসলাম ধর্ম তথা মানবজাতির শানে কটুক্তি করছে। কারণ হযরত মহানবী (সা.) তো রাহমাতুল্লিল আলামিন।

প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট