1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বাঘাইছড়িতে উগলছড়ি দক্ষিণ পাড়া প্রাক-প্রাথমিক কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

  • সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৫ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি:
‎
‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে ইসলামিক ফাউন্ডেশন কতৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় উগলছড়ি দক্ষিণ পাড়া প্রাক-প্রাথমিক ২৯৮ নং কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
‎
‎সোমবার (পহেলা সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ঘটিকায় উগলছড়ি দক্ষিণ পাড়া প্রাক-প্রাকমিক কেন্দ্রের শিক্ষক মোঃ ফারুক আজম মিরাজ তাঁর ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন সহ শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দ।

আনোয়ার হোসেন বলেন
‎নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হল ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত একটি প্রকল্প, যার লক্ষ্য শিশুদের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষা বিস্তারের মাধ্যমে ইসলাম প্রচার করা। এই কার্যক্রমের মাধ্যমে শিশুরা ইসলামি আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে জানতে পারে, যা তাদের নৈতিক ও ধর্মীয় উন্নয়নে সাহায্য করে।

‎এসময় মোঃ ফারুক আজম মিরাজ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বৃষ্টির মৌসুমে যেন তারা কষ্ট ছাড়াই বিদ্যালয়ে আসতে পারে সেই চিন্তা থেকেই এ আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
‎
‎স্থানীয় অভিভাবকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এতে শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়বে এবং ঝড়-বৃষ্টি কিংবা রোদে স্কুলে আসতে আর সমস্যা হবে না।
‎

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট