1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বাঘাইছড়িতে এমএন লারমার ৮৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৯ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি-আনোয়ার হোসেন
‎
‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে “যে জাতি বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে পারে না, পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা, জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত, অবিসংবাদিত মহান নেতা শ্রী: মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জীবঙ্গাছড়া (বাবুপাড়া) কমিউনিটি সেন্টারে বাঘাইছড়ি থানা কমিটি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎উক্ত আলোচনা সভায় পিসিজেএসএসের সহ-সাধারণ সম্পাদক রুবেল চাকমা ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি নিউটন চাকমা’র সঞ্চালনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সহ-সভাপতি ও ৩৪নং রুপকারী ইউপির চেয়ারম্যান শ্রী জ্যাসমিন চাকমা (ধনেশ্বর) এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিসিজেএসএসের সাধরণ সম্পাদক জ্যোসি চাকমা।
‎
‎এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক আসেন্টু চাকমা,বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা,বঙ্গলতলী ইউপি মেম্বার উষাপ্রিয় চাকমা,পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিয়দর্শী চাকমা,রুপকারী মৌজার হেডম্যান বিশ্বজিৎ চাকমা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস-সুমিতা চাকমা ও মিসেস-সাগরিকা চাকমা,পিসিজেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও পিসিজেএসএস বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি জ্ঞান জীব চাকমা,পিসিজেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সভাপতি সুরেশ কান্তি চাকমা সহ পার্টির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট