1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

বাঘাইছড়িতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৫০ পঠিত

আনোয়ার হোসেন বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পুলিশের উদ্যোগে “পুলিশ জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী ও জ্যোত মালিক সমিতির কার্যালয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ূন কবির। এতে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ওমর আলী, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাঘাইছড়ি থানার পুলিশ কর্মকর্তারা।
এ সময় বক্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে যুব সমাজকে আরও সতর্ক করার ওপর গুরুত্বারোপ করেন।
ওসি হুমায়ূন কবির তার বক্তব্যে বলেন, “বাঘাইছড়ি থানা পুলিশ মাদক ও চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনসাধারণের সহযোগিতা নিয়ে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট