1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

বাঘাইছড়িতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৭ পঠিত

 

‎আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় কাচালং ব্রিজ সংলগ্ন ময়দান থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উক্ত আলোচনা সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা’র সঞ্চালনায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।

‎এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন।

‎উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সুশোভন দেওয়ান আগা, জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস.এম শফিউল আজম,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা, জেলা বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম ও বাঘাইছড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম সহ জেলা,উপজেলা,পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাের অধিকার আদায়ের সংগ্রাম করছে। আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে দেশের গনতন্ত্র ফিরে পেয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি জেলার ২৯৯নং আসনে যাকে মনোনীত করা হবে তার পক্ষে ভোট দিয়ে আগামীর রাষ্ট নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।

‎আলোচনা সভা শেষে সন্ধ্যায় উপজেলার মিনি স্টেডিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট