1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বাঘাইছড়িতে বিজিবি বিশেষ অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ

  • সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৭৩ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধিঃ
‎
‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে।
‎
‎শনিবার (৩০ আগস্ট) মারিশ্যা জোনের থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় দুপুর ১২ ঘটিকায় হাবিলদার আমানউল্লাহ এর নেতৃত্বে বিজিবির একটি টিম অভিযান পরিচালনা করে।
‎
‎উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মারিশ্যা মাষ্টারপাড়া নুর আলমের স’মিলের পিছনে নদীর ঘাট এ কাঠ ফেলে পালিয়ে যায়।
‎পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ গর্জন কাঠ ৭০ ঘনফুট এবং পিঠালি কাঠ ১৩৫ ঘনফুট সর্বমোট ২০৫ ঘনফুট আটক করতে সক্ষম হয়। যার বাজার মূল্য- ৩,০৭,৫০০/-(তিন লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা।
‎
‎মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার  আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট