1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বুধবার সকালে চট্টগ্রামের পটিয়া বাইপাস হানিফ পরিবহন ও বিজিসি স্টুডেন্ট বাস মুখোমুখি

  • সময় বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৭৮ পঠিত

সুমন চৌধুরী

পটিয়া বাইপাস এলাকায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির একটি শিক্ষার্থী স্টুডেন্ট বহনকারী বাসের সঙ্গে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে
২৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর শিক্ষার্থীদের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯.৩০.মিনিটের দিকে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাসটি বেপরোয়া গতিতে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী হানিফ বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে উভয় বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হন।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার জানিয়েছেন, আহত শিক্ষার্থীদের আঘাত গুরুতর নয়। তিনি বলেন, “যারা আমাদের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তাদের আঘাত গুরুতর নয়। আমরা এখনও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি।”
সহকারী প্রক্টর সারোয়ার কামাল জানান, ২০ জনকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কয়েকজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃসাদিয়া সুলতানা বলেন, সেখানে চিকিৎসা নেওয়া ৮ জন আহতের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট