1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কবিতাঃ দৃষ্টির আড়াল -মোঃ এনিত ইসলাম (ইমন) চট্টগ্রাম জামেয়া এলামনাই এসোসিয়েশন’র অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার। আলহাজ আবুল কাসেম বাদশার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হুমকির চারদিন পর কালুরঘাট থেকে যুবদল নেতা অপহরণ ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) মেলার আমেজে নব সাজ মিয়ার হাট ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও শিক্ষামেলা’২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে সিভিল সোসাইটি-চট্টগ্রাম আয়োজিত ‘ত্রৈমাসিক চন্দনাইশ’ এর মোড়ক উন্মোচন ও সংলাপ সাতবাড়িয়া পালিয়া পাড়ায় উঠান বৈঠক: সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হকের

বোয়ালখালীতে গ্রাম পুলিশের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

  • সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৫৮ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালীতে গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।
সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গ্রাম পুলিশের নিয়মিত হাজিরা গ্রহণকালে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ইউএনও গ্রাম পুলিশের করণীয় দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “গ্রাম পুলিশের কর্মতৎপরতার ওপরই প্রত্যন্ত অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে নির্ভর করে। তাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

তিনি ইউনিয়ন পর্যায়ের গ্রাম পুলিশদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম, গ্রাম আদালতের কার্যক্রম, বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা উপকারভোগী যাচাই-বাছাই, অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধসহ মাঠ পর্যায়ে সরকারের নানা কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট