1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ বোয়ালখালীতে ৮২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম আই লাভ বোয়ালখালীর উদ্বোধন নির্বাচন সামনে রেখে বোয়ালখালীতে যৌথ বাহিনীর মহড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের আহবায়ক আটক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান এ নির্বাচন ব্যর্থ হলে এদেশের মানুষ অভিশাপ দিবে বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত আলোকিত মানুষের জীবনী (হযরত মাওলানা আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেব ) আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ

বোয়ালখালীতে ৮২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম

  • সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার ৮২টি পৌঁছেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের নির্বাচনী সরঞ্জাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসাররা এসব সরঞ্জাম বুঝে নেন।

চট্টগ্রাম-৮ আসনের বোয়ালখালী অংশের কেন্দ্রগুলোর নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, সকাল ১১ টা থেকে দুপুর আড়াইটার নির্বাচনী সরঞ্জাম স্ব স্ব কেন্দ্রে পৌঁছানো হয়েছে। ভোটের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া মাঠে রয়েছেন ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বোয়ালখালীর ৮২টি কেন্দ্রে ভোটার রয়েছেন ২ লাখ ২৩ হাজার ১৯০ জন। তবে এ আসন বোয়ালখালী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ০৩, ০৪, ০৫, ০৬ ও ০৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট