1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে বোয়ালখালীতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চলবে—জেলা প্রশাসক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত কবিতাঃ দৃষ্টির আড়াল -মোঃ এনিত ইসলাম (ইমন) চট্টগ্রাম জামেয়া এলামনাই এসোসিয়েশন’র অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার। আলহাজ আবুল কাসেম বাদশার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হুমকির চারদিন পর কালুরঘাট থেকে যুবদল নেতা অপহরণ

বোয়ালখালী হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ), ফাতেহা-এ ইয়াযদাহুম ও আওলাদে রাসুল (দঃ) হযরত সৈয়্যদ মারুফ ও সৈয়্যদ কুতুর (রাঃ) প্রকাশ হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) মাগরিবের পর উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর মসজিদে গাউছুল আজম কমপ্লেক্স প্রাঙ্গণে এ ওরছ অনুষ্ঠিত হয়।

হাওলা মামা-ভাগিনা ওরছ পরিচালনা কমিটির আয়োজনে এবং মক্কা মুকাররমা হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ।

দরবার-এ-গাউসে হাওলা শিবলী মঞ্জিলের পীর গদিনশীন আলহাজ্ব পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরীর সভাপতিত্বে এবং পটিয়া হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এন. এম. ফখরুদ্দীনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এ. এস. এম. বোরহান উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কধুরখীল আব্দুর রহমান খলিফা জামে মসজিদের খতিব মাওলানা ফরিদুল আলম রেজভী, আজিজুল হক চেয়ারম্যান, হাজী ইছহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, মেহেদী হাসান সুজন ও প্রবাসী ইউআই শেখ আলহাজ্ব জাগের হোসাইন সিকদারসহ আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এ দেশে ইসলাম প্রচার ও প্রসারে আল্লাহর অলিদের অবদান অপরিসীম। তাঁদের আদর্শ ও শিক্ষার অনুসরণ করলে সমাজ থেকে হানাহানি ও সহিংসতা দূর হবে এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে।

শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে ওরছের আনুষ্ঠানিকতা শেষ হয়। অনুষ্ঠানে উপজেলার ১০টি মাদ্রাসার কোরআনে হাফেজ এবং বিভিন্ন বিদ্যালয় থেকে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রীসহ পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট