1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই হাবীব আজম

  • সময় বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

১৪৪৭ হিজরী পাবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)২৫ খ্রিঃ সকাল সাড়ে ৯ ঘটিকার সময় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের হল রুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।
এ-সময় তিনি বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম।
ইসলাম নিজেদের মত অন্যদেরকেও ভালোবাসতে উদ্বুদ্ধ করে।
ইসলাম মানুষকে নিজের, স্বজনের, স্বদেশের তথা বিশ্ববাসীর কল্যাণের জন্য সক্রিয় ভূমিকা পালনে ও ত্যাগ স্বীকারের প্রেরণা যোগায়। আর তাতেই বিশ্ববাসীর জীবনধারায় নেমে আসে প্রশান্তি এবং বিদূরিত হয় অশান্তি, হিংসা, বিদ্বেষ এবং হানাহানি।
ইসলামের শিক্ষা হল, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।

প্রতিযোগিতায় মোট ২৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।  ২৭ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বেঃ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।

সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ বিষয়ের উপর আলোচনা করেন।
সর্বশেষে শেষে দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট