1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

  • সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৭১ পঠিত

মোঃ শেখ ফরিদ মিরসরাই প্রতিনিধি ।

চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ
গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সুত্রে জানা যায় মীরসরাইয়ের সাবেক ‍উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন কারাগারে
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে (৬৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৪ মে) দুপুরে চট্টগ্রাম আমলী আদালত এই আদেশ দেন।
এর আগে শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে মীরসরাই থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসময় গিয়াস উদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রী তাহমিনা গিয়াসও উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (মীরসরাই-সীতাকুণ্ড সার্কেল) লাবিব আব্দুল্লাহ জানান, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মীরসরাই থানায় ৫টি এবং জোরারগঞ্জ থানায় ২টি নাশকতার মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকার পর তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে মীরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট