1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বাকলিয়া থানা পুলিশের অভিযান ৪ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি শওকত আলী গ্রেফতার বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে বোয়ালখালীতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চলবে—জেলা প্রশাসক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত কবিতাঃ দৃষ্টির আড়াল -মোঃ এনিত ইসলাম (ইমন) চট্টগ্রাম জামেয়া এলামনাই এসোসিয়েশন’র অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

মোবাইল নিয়ে বিরোধের জেরে ২ জনকে কুপিয়ে জখম, একজনের অবস্থা আশংকাজনক

  • সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৫৭ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।
চুয়াডাঙ্গা শহরে মোবাইল নিয়ে বিরোধের জেরে দুই যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত দুজনের হলেন, চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকার বদিউর রহমানের ছেলে রাজু আহমেদ (৩৫) ও দৌলতদিয়াড় গ্রামের দক্ষিনপাড়ার জয় সরকারের ছেলে সুবল সরকার (২৫) এরমধ্যে সুবল সরকারের অবস্থা অশংকাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেছেন।সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের শেখপাড়ার গেন্দু মিয়ার গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।আহত সুবল সরকার বলেন, রাতে আমিও রাজু শেখপাড়ায় অবস্থায় করছিলাম। এসময় সজিব রবিন, রুবেল, কামু সহ কয়েকজন আমাদের উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা করে। এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।কি কারণে এ হামলা করেছে জানতে চাইলে সুবল সরকার বলেন, কয়েকদিন আগে সজিবের নিকট থেকে একটি পুরনো মোবাইলফোন নগদ টাকা দিয়ে ক্রয় করে রাজু। গত তিনদিন আগে এই মোবাইলটা লক হয়ে যায়। পরে জানতে পারি সজিব এই মোবাইলটা কিস্তিতে কিনেছিল, আর সেই কিস্তির টাকা পরিশোধ না করায় কোম্পানির পক্ষ থেকে মোবাইলটি লক করে দেয়া হয়। এ নিয়ে রাজু ও সজিবের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে সজিবসহ কয়েকজন রাজুকে কোপাতে থাকে। আমি তার সঙ্গে ছিলাম এই জন্য আমাকেও তারা কোপায়।জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল সাকিব বলেন, দুজনের শরীরে ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। রাজুকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য সুবল সরকারকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, শুনেছি বড়বাজার এলাকায় দুজনকে কুপিয়েছে। বিস্তারিত জানতে পুলিশের একটি দল হাসপাতালে গেছে ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট