1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন আমার জীবনের অজানা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি -মিল্টন বিকাশ দাশ আনোয়ারা পরৈকোড়ায় শ্রী শ্রী শীতলা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব উদযাপন। সীতাকুন্ডে ক্লসিক কালেশন ও পোশাক বাজারকে জরিমানা চন্দনাইশে হাফেজনগর দরবার শরীফ সৈয়দ মাবুদ মঞ্জিলে মিলাদুন্নবী (সা:) ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে তদন্ত কমিটি হবে: খাতুনগঞ্জে বাণিজ্যমন্ত্রী নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ খাল খনন কর্মসূচি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’ 

মোহাম্মদ আলী: অধিকারহীন মানুষের পাশে দাঁড়ানো ছাড়া মানবাধিকার দিবস উদযাপন অর্থহীন

  • সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ পঠিত

১০ ডিসেম্বর, ২০২৫ (বুধবার) এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের (এডব্লিউসিআরএফ) মহাসচিব মোহাম্মদ আলী গণমাধ্যমে পাঠানো  বিবৃতিতে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

মহাসচিব বলেন, “বিশ্ব মানবাধিকার দিবস কেবল উদযাপনের দিন নয়। এটি একটি সতর্কবার্তা এবং দায়বদ্ধতার আহ্বান, যা আমাদের মনে করিয়ে দেয় যে, প্রতিটি মানুষের জন্মগত অধিকার রক্ষা করা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তবে বাস্তবতায় আজও নারীরা, শিশুরা, শ্রমজীবী ও দুর্বল জনগোষ্ঠী নানা নিপীড়ন, বৈষম্য এবং অন্যায়ের শিকার হচ্ছে” অসহায় মানুষের আইনী সেবা নিশ্চিত হচ্ছে না, বর্তমানে দেশের মানুষের মনের ভাব প্রকাশ করতে গেলেই মবের মতো নতুন এক নির্যাতন ও হেনস্থার স্বীকার হতে হয়। যেটা মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন।

৮ ডিসেম্বর গনমাধ‍্যমে পাঠানো বিবৃতিতে তিনি বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “দেশে শ্রমিক ও কৃষকের অধিকার লঙ্ঘন, শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, নারীর নিরাপত্তাহীনতা, মতপ্রকাশের ওপর চাপ এবং রাজনৈতিক সহিংসতা—এসবই দেখাচ্ছে যে কেবল মানবাধিকার দিবস উদযাপন যথেষ্ট নয়। বাস্তব পদক্ষেপ, সচেতনতা এবং সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা ছাড়া মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে।

এই সময় তিনি বিশ্ব পরিস্থিতিও উল্লেখ করে বলেন, “মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং অন্যান্য যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে সাধারণ মানুষ খাদ্য, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা থেকে বঞ্চিত। শরণার্থী শিবিরে শিশু ও নারীদের ওপর শোষণ ও নির্যাতন প্রতিনিয়ত ঘটছে। আন্তর্জাতিক সংস্থা ও শক্তিশালী রাষ্ট্রদের অকার্যকর নীতি এবং রাজনৈতিক স্বার্থের কারণে এসব মানুষের অধিকার প্রায়শই উপেক্ষিত।

তিনি আরও বলেন, “এডব্লিউসিআরএফ সর্বদা নারী ও শিশুর অধিকার রক্ষা, নিপীড়িত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং ন্যায়ের প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। মানবাধিকার কেবল নীতিমালা বা দিবস উদযাপন নয়; এটি বাস্তব জীবনে কার্যকর পদক্ষেপ ও সক্রিয় উদ্যোগের মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে। আমাদের সকলকে শোষণ ও অবহেলার বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং মানুষের কণ্ঠস্বরকে উপেক্ষা না করতে হবে।”

মহাসচিব মোহাম্মদ আলী বলেন, “বিশ্ব মানবাধিকার দিবস কেবল উদযাপন নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে, অধিকারহীন মানুষের পাশে দাঁড়ানো এবং বাস্তব পদক্ষেপ গ্রহণ করাই দিবসের প্রকৃত মর্যাদা। সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীলতা, সচেতনতা এবং ন্যায়ের প্রতিষ্ঠা ছাড়া এই দিবস কেবল মুখোশের আড়ালে উদযাপিত প্রতারণা হয়ে থাকবে। আমাদের সকলকে একসাথে দাঁড়িয়ে, শক্তিশালী নীতিমালা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে মানবাধিকারকে জীবন্ত রাখতে হবে।”

মহাসচিবের বিবৃতিতে এডব্লিউসিআরএফ-এর অঙ্গীকার: নারী ও শিশুর অধিকার রক্ষা, নিপীড়িত ও দুর্বল জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, সমাজে ন্যায় ও সমতার প্রতিষ্ঠা।

মহাসচিব, এ.ডব্লিউ.সি.আর.এফ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট